৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা : পরিকল্পনা মন্ত্রী 

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা : পরিকল্পনা মন্ত্রী 
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা : পরিকল্পনা মন্ত্রী 

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে বাঙালি জাতির অগ্রযাত্রা এবং আগামীর অভিযাত্রার সুস্পষ্ট পথনির্দেশিকা। দেশের এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৪র্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা ফাউন্ডেশন আয়োজিত গ্রাম দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাকার্তা ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আজাদুর রহমান সিকদারে সভাপতিত্বে ও ব্যাংকার আবিদুর রহমান সিকদারের সঞ্চচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ. কে.এম. এনামুল হক শামীম এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, পুলিশ সুপার মো: সাইফুল হক, ডাচ বাংলা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো: শিরিন।
এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপি’র সহ্য হচ্ছে না। তাই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তে রিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই তারা দেশে অরাজকতা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু এ চেষ্টা কখনো সফল হবে না। জনগণ তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে। সকল ষড়যন্ত্র আর চক্রান্ত মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। শেখ হাসিনা জাদুর কাঠি দিয়ে আমাদের একদিনে ৮ লক্ষ ঘর দিতে পারেন, নিজের টাকায় পদ্মা সেতু দিতে পারেন, ঘরে ঘরে বিদ্যুৎ দেন,তিনি গ্রামের মানুষকে উন্নত করার জন্য গ্রামকে শহরে পরিনত করতে কাজ করছেন। যারা দেশকে ভালবাসে তারা দেশেন প্রয়েজনে নির্বাচনে আসবে। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে শেখ হাসিনা’র হাত ধরে ক্ষুদা, দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়বো।
গ্রাম দিবস উপলক্ষে লাকার্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, গ্রামীণ মেলা, আজীবন সম্মাননা, বিনামূল্যে ঘর প্রদান, গাভী, রিক্সা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫২   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ