সিদ্ধিরগঞ্জের ধর্ষণ মামলার পলাতক দুই  আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জের ধর্ষণ মামলার পলাতক দুই  আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



সিদ্ধিরগঞ্জের ধর্ষণ মামলার পলাতক দুই  আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের পগাদনাইল, উত্তর পাঠানটুলি রোড, বাসস্ট্যান্ড এলাকার আলাউদ্দিনের ছেলে ধর্ষক মো. শফিকুল ইসলাম রিফাত (২১) ও আসমা বেগম (৪০)।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় অভিযান তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১’র উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনার মামলার পর আসামী ও তার পরিবার আত্মগোপনে চলে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জানাগেছে, ২০২১ সালের জানুয়ারি মাসে আসামি শফিকুল ইসলাম রিফাতের সাথে ভিকটিম খাজিদা আক্তারের পরিচয় হয়। তারপর তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা চলতে থাকে।

এরই মধ্যে আসামি রিফাত ভিকটিমকে বিয়ে প্রস্তাব দেয়। এক পর্যায়ে ২০২২ সালে ১৫ আগষ্ট রিফাত ভিকটিমকে তার মায়ের সাথেপরিচয় করিয়ে দেওয়ার কথা বলে খালি বাসায় ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম বিয়ে দাবিতে আসামীর বাসায় অবস্থান করলে তার পরিবার ভিকটিমকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৩   ৫১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ