দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রার্থী হেলালের শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রার্থী হেলালের শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রার্থী হেলালের শীতবস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : চলতি শীতে মৌসুমে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ১৪১ জামালপুর-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বিনজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩টায় কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৫ শতাধিক করে শীতার্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাহবুবুর রহমান হেলাল নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করেন।

এ সময় বিনজাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ইয়াসিন আলম শিপন ও কামরাবাদ ইউনিয়ন পরিষদে কামরাবাদ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বিপুল হোসেন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জিএস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম,কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল, সাধারণ সম্পাদক শাহিন মিয়া সহ আরো অনেকেই।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৩   ৫৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ