দালাল চক্রের ছয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » দালাল চক্রের ছয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



দালাল চক্রের ছয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দালাল চক্রের ছয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও মো. আবুবকর সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোছনা খান (৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া (৩৪), চরপাতুলী গ্রামের আ. হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া, সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ (৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়া ছেলে মো. ইয়ামিন মিয়া (৩৬)।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, হাসপাতালে অভিযান চালিয়ে জোছনা খানকে ১৫ দিন, মিজানুর রহমানকে তিন মাসসহ বাকি চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৩৯   ৬২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ