আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 

প্রথম পাতা » খেলাধুলা » আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 

চলতি আসরে উড়ন্ত ফর্মে রয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে গানার্সদের জয়রথ যেন ছুটে চলছেই। নর্থ লন্ডন ডার্বিতে এবার তাদের কাছে ধরাশয়ী নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার। হ্যারি কেইন, হুগো লরিসদের বিপক্ষে ২-০ গোলে জিতে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টের ব্যবধান বাড়াল শীর্ষে থাকা আর্সেনাল।

রোববার (১৫ জানুয়ারি) রাতে টটেনহ্যামের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের বিপক্ষে আক্রমণাত্বক খেলা উপহার দেয় আর্সেনাল। টটেনহ্যামকে চেপে ধরে খুব শিগগিরই গোলও পেয়ে যায় আর্সেনাল। যদিও এ জন্য টটেনহ্যামের গোলকিপার হুগো লরিসকে ধন্যবাদ দিতেই পারে গানার্সরা।

ম্যাচের ১৪তম মিনিটে আর্সেনালের নরওয়েজীয় মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের শট ফেরাতে গিয়ে হাত ফসকে গোল খান ফ্রান্সের সদ্য বিদায়ী গোলকিপার। ফলে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনাল।

এদিন মাইকেল আর্তেতার কৌশলের সামনে একদম অসহায় ছিল টটেনহ্যাম। ফলে প্রথমার্ধের আগেই জোড়া গোলের লিড পেয়ে যায় আর্সেনাল। ৩৬তম মিনিটে সেই ওডেগার্ড গোল করে আর্সেনালের ব্যবধান ২-০ করেন। তার দূরপাল্লার শট টটেনহ্যামের গোলকিপার ধরার সুযোগই পাননি।

গত মৌসুমে এই টটেনহামের সঙ্গে হেরেই লিগের সেরা চার থেকে ছিটকে পড়েছিল আর্সেনাল। আগের সেই ভুল-ত্রুটিগুলো শুধরে এবার দুই লেগেই টটেনহ্যামের বিপক্ষে জয় তুলে নিলো আর্সেনাল।

টটেনহামের বিপক্ষে ঝাঁপিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে পুরো নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের হাতেই। দ্বিতীয়ার্ধেও সেই নিয়ন্ত্রণটা বজায় ছিল। টটেনহাম কোচ আন্তোনীয় কন্তে সাইডলাইনে দাঁড়িয়ে শুধু দেখেছেন তাঁর দলের ব্যর্থতা।

এই জয়ে ১৮ ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট গিয়ে দাঁড়াল ৪৭ এ। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি সমান ম্যাচে সংগ্রহ ৩৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা নিউক্যাসল ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডেরও পয়েন্ট ৩৮। পঞ্চম স্থানে ৩৩ পয়েন্ট নিয়ে টটেনহাম।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৩১   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন
কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল একাদশ
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ