বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৬৯৭ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে দুই শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৪৮ হাজার। এ সময় সুস্থ্য হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২২ জন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ৪১৫ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৯ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ৩৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১১ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ৪৩ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৭০ জন এবং মারা গেছেন ৩১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ৬৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৭০৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩০ হাজার ৪০৫ জনের। এ সময় সুস্থ্য হয়েছেন ৬৪ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ২৮৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:০১   ৫০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ