ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাত
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.২ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল।
সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় এটি আঘাত হানে। এতে সুনামির কোন আশংকা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ।
এছাড়া দেশটির দুর্যোগ সংস্থা বলেছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিক ভাবে হতাহত কিংবা বড়ো ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।
তবে লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে বলে এক বিবৃতিতে বলা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ ইন্দেনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
গত ২১ নভেম্বর জনবহুল পশ্চিম জাভায় ৫. ৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৬০২ জন প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৪৯   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই
আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা
থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী
কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
মরক্কোতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ