সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ মো. আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক ও পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান, সঙ্গীয় অফিসার এস.আই (নিঃ) মো. সানোয়ার হোসেন’সহ ফোর্সের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত- আল আমিন সিদ্ধিরগঞ্জের (নাসিক) ১নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আশপাশের এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে সিআই খোলা এলাকার মাতৃ ভান্ডারের উত্তর পাশে জনৈক সাফায়েতের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আসামির বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪১   ৬৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ