বঙ্গবন্ধুর সমাধিতে নোবেল বিজয়ী কৈলাস সর্ত্যাথীর শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে নোবেল বিজয়ী কৈলাস সর্ত্যাথীর শ্রদ্ধা
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



বঙ্গবন্ধুর সমাধিতে নোবেল বিজয়ী কৈলাস সর্ত্যাথীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নোবেল বিজয়ী চাইল্ড এক্টিভিস্ট কৈলাস সর্ত্যাথী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১ তম বিসিএস কর্মকর্তাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় বিসিএস কর্মকর্তরা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে নোবেল বিজয়ী কৈলাস সর্ত্যাথী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় ৩১ তম ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের সহকারী পরিচালক হুমায়ুন কবির, জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ১০ বছরপূর্তি অনুষ্ঠানে শনিবার ঢাকায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নোবেল বিজয়ী চাইল্ড এক্টিভিস্ট কৈলাস সর্ত্যাথী।
তিনি আজ ৩১ তম ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীসহ অন্যন্যের সাথে টুঙ্গিপাড়া আসেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:০২   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ