না ফেরার দেশে বরেণ্য অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » না ফেরার দেশে বরেণ্য অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



না ফেরার দেশে বরেণ্য অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা

মারা গেছেন ইতালির একসময়ের বিখ্যাত অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫। রোমের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) রয়টার্স বার্তা সংস্থাকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর সাবেক আইনজীবী গিউলিয়া সিতানি।

১৯৫০-১৯৬০-এর দশকে ইউরোপীয় চলচ্চিত্রের অন্যতম বড় তারকা ছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। এমনকি তার সময়ের সবচেয়ে সুন্দরী নারীদের একজন হিসেবে বিবেচনা করা হয় জিনাকে।

লা লোলো ডাকনামে পরিচিত ছিলেন লল্লোব্রিজিদা। তবে অভিনেত্রীর কর্মজীবনে ভাটা পড়ে ১৯৬০ এর দশকে। সে সময় ফটোগ্রাফি ও রাজনীতিতে ঝুঁকে পড়েন তিনি। পশ্চিমা চলচ্চিত্রের গৌরবময় দিনের শেষ বেঁচে থাকা আইকনদের একজন ছিলেন তিনি।

লোলোব্রিজিদার চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- বিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নোতরদাম এবং ক্রসড সোর্ডস।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫১   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ