ইভিএম একনেকের তালিকায় ছিল না : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইভিএম একনেকের তালিকায় ছিল না : পরিকল্পনামন্ত্রী
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



ইভিএম একনেকের তালিকায় ছিল না : পরিকল্পনামন্ত্রী

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইভিএম আমাদের একনেকের তালিকায় ছিল না, এটা নিয়ে প্রধানমন্ত্রী কিছু জানতেও চাননি।তাই আমরা স্বপ্রণোদিত হয়ে প্রধানমন্ত্রীকে কিছু জানাতেও চাইনি। তবে ইভিএম প্রি-প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ সময় আগামী জাতীয় নির্বাচনে ১৫০টি আসনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহার হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে জাতীয় নির্বাচন পরিচালনা পর্ষদ চিন্তাভাবনা করবে।

একনেক সভায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধনের জন্য অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া কিশোরগঞ্জ জেলার মিঠামইনে উড়াল সড়কসহ ১১ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬৮৩ কোটি টাকা। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মচিখালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৫১ কোটি ১৩ লাখ টাকা।

এরমধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩০   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার
শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে — ডেপুটি স্পীকার
বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি, খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ
খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
শুধু নীতি তৈরিই নয়, শহরবাসী কতটা উপকৃত হচ্ছে সেই মূল্যায়ন প্রয়োজন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ