২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ 

প্রথম পাতা » আন্তর্জাতিক » ২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ 
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ 

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২ সালে ৩ শতাংশে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
চীনে গত ৪০ বছরে প্রবৃদ্ধির এ হার সর্বনিম্ন। মহামারি করোনা ও রিয়েল এস্টেট ব্যবসায় সংকটের কারনে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটেস্টিক(এনবিএস) বলেছে, চীনা অর্থবছরের চতুর্থাংশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ২.৯ শতাংশ। তৃতীয়ার্ধে ছিল ৩.৯ শতাংশ।
বিশে^র দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে করোনা মহামারীর কারনে কড়া বিধিনিষেধে অর্থনৈতিক কর্মকান্ড হ্রাস এবং বৈশি^ক চাহিদা কমে যাওয়ায় রপ্তানী আয় নিম্নমুখী হয়ে পড়ে।
চীনে ১৯৭৬ সালে মাও সেতুংয়ের মৃত্যুর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছিল ১.৬ শতাংশ। মঙ্গলবারের তথ্য অনুযায়ী এর পর এ প্রথম এতো কম প্রবৃদ্ধি ঘটে দেশটিতে।
তবে আশার বাণী শুনিয়েছেন অক্সফোর্ড ইকোনমিক্সের সিনিয়র অথর্নীতিবিদ লুইজ লু। তিনি বলেছেন, সুখবর হলো বর্তমানে স্থিতিশলীতার আভাস মিলছে। অবকাঠামো বিনিয়োগ ও ঋণপ্রবৃদ্ধিতে তুলনামূলক স্থিতিশলীতার আভাস দেখা যাচ্ছে।
এদিকে বিশ^ব্যাংকও ঘোষণা করেছে চীনের ডিজিপি ২০২৩ সালে ৪.৩ শতাংশে ফিরে যাবে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৮   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ