রূপগঞ্জে পাতাল মেট্রোরেল লাইন-১’র উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে পাতাল মেট্রোরেল লাইন-১’র উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



রূপগঞ্জে পাতাল মেট্রোরেল লাইন-১’র উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

আগামী ২৬ জানুয়ারি রূপগঞ্জের পূর্বাচলে দেশের প্রথম পাতাল মেট্রোরেল লাইন-১-এর উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, বিসিবি পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পাসহ প্রমুখ।

উল্লেখ্য, দেশের প্রথম পাতাল মেট্রোরেল লাইন-১ আগামী ২৬ জানুয়ারি উদ্বোধন করা হবে।লাইন-১ বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এটি দেশের প্রথম পাতাল মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খালি প্লটে লাইন-১ পাতাল রেলের শুভসূচনা করবেন। তিনি একটি ফলক উন্মোচন করবেন। এর মধ্য দিয়ে লাইন-১-এর ডিপোর কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৮   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যশোরে বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরাইল
১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী
বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
দিনাজপুরে ২০ জন যুবককে বিজিবি উদ্যোগে প্রশিক্ষণ
পটুয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ
পিরোজপুরে অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধংস
দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ