জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম হকের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, কোষাধ্যক্ষ ও এফবিসিসিআই এর পরিচালক যশোদা জীবন দেবনাথ-সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে, টুঙ্গিপাড়ায় নতুন কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৬   ৫৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ