বিজয়-রাশমিকার সিনেমার ৭ দিনে আয় দুই শতাধিক রুপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয়-রাশমিকার সিনেমার ৭ দিনে আয় দুই শতাধিক রুপি
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



বিজয়-রাশমিকার সিনেমার ৭ দিনে আয় দুই শতাধিক রুপি

দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত ‘বারিসু’ সিনেমা মুক্তি পেয়েছিল গত ১১ জানুয়ারি। মুক্তির পর দারুণ সাড়া ফেলে ছবিটি, যার আভাস মেলে বক্স অফিসের হিসাব দেখে।

মুক্তির সাত দিনে বিশ্বব্যাপী সিনেমাটি ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বলিউড মুভি রিভিউজের তথ্যানুসারে, মুক্তির প্রথম দিনে ‘বারিসু’ আয় করেছে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিন ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিন ১৭ কোটি রুপি আর চতুর্থ দিনে ২৩ কোটি রুপি।

চার দিনে বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছিল ১০৭.৭৫ কোটি রুপি। আর গত তিন দিনে সিনেমাটি আয় করেছে ১০২.৮ কোটি রুপি। সাত দিনে মোট আয় দাঁড়িয়েছে ২১০.৫৫ কোটি রুপি।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত বিজয়-রাশমিকার এ সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। আনুমানিক তিন হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২৫   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ