বিশ্বে করোনায় আরও ১২১৪ মৃত্যু, শনাক্ত বেড়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১২১৪ মৃত্যু, শনাক্ত বেড়েছে
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ১২১৪ মৃত্যু, শনাক্ত বেড়েছে

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ২৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৫১৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৮০ হাজার।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ১০৮ জন এবং মারা গেছেন ৪৪৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ২৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯০৮ জন এবং মারা গেছেন ৪৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৪৬ জন। এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৮২ জনের। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৮৬৬ জন এবং মারা গেছেন ৫১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩১ জন এবং মারা গেছেন ২৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ২১ লাখ ৩৮ হাজার ৭৬৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩৫ হাজার ৩২৯ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৩৫   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ