বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা

আবারও টালিপাড়ায় বিয়ের সানাইয়ের সুর শোনা গেল। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন দর্শক নন্দিত অভিনেত্রী ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের ‘বাহা’ অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তী।

মায়াবী চেহারার সুদীপ্তা চক্রবর্তীর ‘বাহা’র চরিত্রে রূপদান খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তারপর একাধিক সিরিয়ালে অভিনয় করেন সুদীপ্তা। তার অভিনীত সিরিয়ালের মধ্যে ছিল ‘বিকেলে ভোরের ফুল’, ‘রেশম ঝাঁপি’সহ অনেক ধারাবাহিক।

তবে এই মুহূর্তে ওয়েব সিরিজ, সিনেমার কাজেই ব্যস্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তবে ফেব্রুয়ারি মাসেই ফের সিরিয়ালে ফিরতে যাচ্ছেন সুদীপ্তা- এমনটাই আভাস দিয়েছেন তিনি। তার আগে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিয়ে করেন। পাত্র এই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, সুদীপ্তার দীর্ঘদিনের বন্ধু পরিচালক স্বর্ণ শেখর।

নৈহাটিতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। পাত্র স্বর্ণ শেখর জোয়ারদার পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে। সুদীপ্তার স্বামী পেশায় অভিনেতা।

খুব শিগগির তার পরিচালিত প্রথম সিনেমা ‘একলা মেঘ’ মুক্তি পাচ্ছে। সুদীপ্তার অভিনয়ের হাতেখড়ি তার শ্বশুরের কাছেই। দীর্ঘদিনের সম্পর্ক স্বর্ণ ও সুদীপ্তার। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন তারা।

অভিনয় ও গানের প্রতি দুজনেরই অনুরাগ রয়েছে। এ ছাড়াও ঘুরতে ভালোবাসেন তারা। পাহাড়ি গ্রামে একটা ছোট্ট হোমস্টে রয়েছে তাদের। সময় পেলেই সেখানে চলে যান।

প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে আংটি বদল হয় তাদের। নতুন বছরে সারাজীবনের মতো অঙ্গীকারবদ্ধ হলেন সুদীপ্ত-স্বর্ণ শেখর।

বাংলাদেশ সময়: ১২:৩৬:৫৯   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ