রাজশাহীতে ২ হাজার ২৬০ জনকে কম্বল দিয়েছেন মেয়র

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে ২ হাজার ২৬০ জনকে কম্বল দিয়েছেন মেয়র
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



রাজশাহীতে ২ হাজার ২৬০ জনকে কম্বল দিয়েছেন মেয়র

চলতি শীত মৌসুমে রাজশাহীতে ২,২৬০ জনেরও বেশি দরিদ্র ও দুস্থ মানুষকে শীত থেকে রক্ষা করতে কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে নগর ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কম্বল বিতরণ করেন তিনি।
এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক ও মাজদা বেগম, সিটি করর্পোরেশনের সচিব মশিউর রহমান, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, উপ-প্রধান সংরক্ষণ কর্মকর্তা সেলিম রেজা, সহকারী প্রকৌশলী শাবাব আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী, নেতৃত্বে বর্তমান সরকার শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে প্রয়োজনভিত্তিক সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি সমাজের বিত্তশালী অংশ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী ও জনহিতকর সংগঠনকে এই অঞ্চলের শীতার্ত মানুষের প্রতি সাহায্যের হাত দেয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪২   ৭৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ