গুনগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের কোন বিকল্প নেই - চীফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুনগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের কোন বিকল্প নেই - চীফ হুইপ
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



গুনগত সংবাদ প্রকাশে প্রশিক্ষণের কোন বিকল্প নেই - চীফ হুইপ

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, ভুল সংবাদ প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেননা ভাবমূর্তি অর্জন করা অনেক কঠিন অথচ একটি ভুল সংবাদ কারও ভাবমূর্তিকে এক মুহুর্তেই ক্ষুন্ন করতে পারে। ডিজিটালাইজেশনের কারনে সাংবাদিকতার কলেবর বৃদ্ধি পাচ্ছে। পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে এবং গুণগত সংবাদ প্রচারের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সকলের অংশগ্রহণের মাধ্যমে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের কাজ করে যেতে হবে।

তিনি আজ বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনব্যাপী ‘সংসদ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদের লাইব্রেরি থেকে তথ্য সংগ্রহ করে অনুসন্ধানী সাংবাদিকতা করার অনেক সুযোগ রয়েছে। সংসদীয় কমিটির রিপোর্টগুলোতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ প্রকল্প ও সার্বিক কার্যক্রমের ধারনা পাওয়া যায়। এছাড়া সরকার পুলিশ, পররাষ্ট্র , প্রশাসন, প্রকৌশলী, চিকিৎসক ও বিচারকদের জন্য আলাদা প্রশিক্ষণ একাডেমি স্থাপন করছে যা পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বিপিজিএ এর সাধারণ সম্পাদক নাফিজা দৌলা এবং ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এমআরডিআই) এর ব্যবস্থাপক (বাস্তবায়ন) সানাউল হক দোলন বক্তব্য রাখেন।

ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এমআরডিআই) এর পৃষ্ঠপোষকতায় এ প্রশিক্ষণ কর্মশালায় সংসদ বিটের ৫০ জন সাংবাদিক, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, সিনিয়র সাংবাদিক কামরান রেজা চৌধুরী, নিখিল চন্দ্র ভদ্র, মশিউর রহমান খান, কাজী সোহাগ, গাজী শাহনেওয়াজ, শেখ মামুনুর রশিদ, মিজানুর রহমান, সেলিম রেজা চৌধুরী, এন রায় রাজাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৮   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে ইটিপিবিহীন কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান
‘জেল খাটলে কেমন লাগে’ কৌতুহল থেকে খুন, গ্রেপ্তার ৬ শিশু-কিশোর
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের
কৃষক ও জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে উদ্যোগ জোরদার করছে সরকার
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ