ফতুল্লার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩



ফতুল্লার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লার আলোচিত আব্দুল হালিম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম সোহাগকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহাগ ফতুল্লার পশ্চিম দেওভোগ পানির ট্যাংকী সাউপাড়া এলাকার শাহজাহানের ছেলে। হত্যাকান্ডের শিকার নিহত আব্দুল হালিম ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে।

জানাগেছে, কয়লা ব্যবসার জন্য চুক্তি ভিত্তিতে আব্দুল হালিমের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিল বন্ধু ইকবাল। এ টাকা নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। এর জের ধরে ২০১৪ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় টাকা দেয়ার কথা বলে আব্দুল হালিমকে বাড়িতে ডেকে নিয়ে ইকবাল তার বাড়ির ছাদে হালিমকে প্রথমে হাতুড়ি দিয়ে আঘাত করে অচেতন করে।

তারপর ইকবালের নেতৃত্বে কয়েকজন মিলে হালিমকে ধারালো দেশি অস্ত্র দিয়ে কেটে পাঁচ টকুরো করে লাশ গুম করে ফেলে। ঘটনার পরদিন হালিমের ছোট ভাই শামীম উদ্দিন বাদী ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৮ সালের ১৮ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এ মামলার রায়ে চারজনকে মৃত্যুদন্ড প্রদান করেন। একই সঙ্গে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে আরো সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও সঙ্গে ৫০ হাজার টাকা করে অর্থদ প্রদান করেন। অর্থদণ্ডের টাকা পরিশোধে ব্যর্থ হলে আরো ছয় মাস কারাদন্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো ফতুল্লার শাসনগাও এলাকার মৃত ফুলচানের পুত্র ইকবাল হোসেন (৩৫), পশ্চিম দেওভোগ সাউপাড়া এলাকার শাহজাহানের পুত্র সোহাগ (৪০), সুনামগঞ্জের মৃত ইছাক মোল্লার পুত্র সাদেকুর রহমান (৩৮) ও শরিয়তপুরের মৃত হারুন কাজীর ছেলে বাবু কাজী (৪৫)। তারা ফতুল্লার মুসলিমনগর এলাকায় বসবাস করতো এবং রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিল।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৪   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ