পটুয়াখালীতে রান্নাঘরে ড্রামভর্তি গাঁজা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে রান্নাঘরে ড্রামভর্তি গাঁজা
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



পটুয়াখালীতে রান্নাঘরে ড্রামভর্তি গাঁজা

পটুয়াখালীর মহিপুরে একটি বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রামভর্তি সাত কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বিক্রেতা শানু গাজীকে (৪৮) গ্রেফতার করা হয়।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে আলীপুর বাজারসংলগ্ন থ্রি-পয়েন্ট এলাকার ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শানু গাজী ওই গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর থ্রি-পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রামভর্তি ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, গ্রেফতার হওয়া শানু গাজী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ বছর মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:২১:১২   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ