জর্জিয়ায় সাবেক সেনার গুলিতে নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » জর্জিয়ায় সাবেক সেনার গুলিতে নিহত ৬
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



জর্জিয়ায় সাবেক সেনার গুলিতে নিহত ৬

জর্জিয়ায় সাবেক এক সেনাসদস্য ছয়জনকে গুলি করে হত্যা করেছে। আহত বেশ কয়েকজন।

শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির সাগারেহো শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ভবনের বারান্দা থেকে সাবেক ওই সেনাসদস্য হঠাৎ গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের ওপরও গুলি চালান ওই সেনাসদস্য। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একপর্যায়ে পুলিশ পুরো ভবনটি ঘিরে ফেললে পালানোর পথ নেই বুঝতে পেরে নিজের বন্দুক দিয়েই ওই সেনাসদস্য আত্মহত্যা করেন। তবে, কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন, তা জানা যায়নি।

ওই সেনাসদস্য আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র : সিএনএন, ডয়সে ভেলে

বাংলাদেশ সময়: ১৪:২৪:৪৪   ৫৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ