আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



---

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৪৯. আর তাদের মধ্যে কেউ কেউ এমনও আছে যে বলে, ‘আমাকে (যুদ্ধে গমন না করার) অনুমতি দিন এবং আমাকে বিপদে ফেলবেন না।’ ভালরূপে বুঝে নাও যে, তারা তো বিপদে পড়েই আছে। আর নিশ্চয় জাহান্নাম এই কাফেরদের বেষ্টন করবেই।
৫০. যদি তোমার প্রতি কোন কল্যাণ উপস্থিত হয় তাহলে তা তাদেরকে কষ্ট দেয় আর যদি তোমার উপর কোন বিপদ এসে পড়ে, তখন তারা বলে‘আমরা তো প্রথম থেকেই নিজেদের জন্য সাবধানতার পথ অবলম্বন করেছিলাম’ এবং তারা খুশী হয়ে চলে যায়।

আল হাদিস
দ্বীন সহজ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দ্বীন সহজ, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে বেশী কড়াকড়ি করে, তাকে দ্বীন অবশ্যই পরাজিত করে দেয়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন কর এবং কাছাকাছি হও। আর হাসিমুখ নিয়ে থাক। আর সকাল-বিকাল ও রাতের কিছু অংশ (ইবাদাতের মাধ্যমে) সাহায্য প্রার্থনা কর।”
[বুখারী: ৩৯]

বাংলাদেশ সময়: ০:০৯:৪৪   ৪৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি : রুহুল কবির রিজভী
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অভিষেক বৈঠক সম্পন্ন
দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ