ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন - নাসির উদ্দিন

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন - নাসির উদ্দিন
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন - নাসির উদ্দিন

সুজন যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশেনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন। আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন সমাজ উন্নয়ন ও শৃংখলা বজায় রাখার জন্য সকল শ্রেণির মানুষকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজের একটা অংশ।

তাদেরকেও শিক্ষা গ্রহণ করে সুনাগরিক হিসেবে তৈরী করতে হবে। আর সেই কাজটি করে চলেছে পেন ফাউন্ডেশন। যার বাস্তব প্রমাণ স্বপ্নলোকের পাঠশালা। সত্যিই এটার সাথে যারা সংযুক্ত রয়েছেন তারা সবাই প্রশংসার দাবীদার। সংসদ সদস্যের নিজ উদ্যোগে রবিবার(২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার সময় পৌরসদরের মোবারকপুর কলেজপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাস’র ৮০জন শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের বিস্কুট, ড্রাই কেক ও নতুন পুরাতন শিক্ষার্থীর ১২০জন অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বিশিষ্ট সমাজসেবক নাসিমুল হাবিব শিপার, উপকারভোগী নুর জাহান, পেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ বাবু স্বপন কুমার ঘোষ, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলফ্রেড মন্ডল, সহকারী শিক্ষক রত্না ইসলাম, বিথী খাতুন, স্বেচ্ছোসেবক চম্পা নওরীন, তুষার সহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৯   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ