গত ৭ বছরে সরকারি খরচে ১,৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গত ৭ বছরে সরকারি খরচে ১,৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



গত ৭ বছরে সরকারি খরচে ১,৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, গত ৭ বছরে সরকারি খরচে ১ হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে সরকার নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যে সরকারি অর্থে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পাঠানোর কার্যক্রম শুরু করে। এরমধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে হজে পাঠানো হয়নি। তিনি জানান, সরকারি খরচে গত ৭ বছরে ১ হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে। এরমধ্যে ২০১৪ সালে ১২৫, ২০১৫ সালে ২৬৮, ২০১৬ সালে ২৮৩, ২০১৭ সালে ৩৩৪, ২০১৮ সালে ৩৪০, ২০১৯ সালে ৩১৪ ও ২০২২ সালে ২৫৪ জন।
সরকারি দলের সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অপর এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, জাকাত ফান্ডের বর্তমান স্থিতি ৪ কোটি ৯৭ লাখ ২১ হাজার ৩২৭ টাকা।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৬   ৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ