লালমনিরহাটে সাবেক অধ্যক্ষকে কুপিয়ে হত্যায় যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে সাবেক অধ্যক্ষকে কুপিয়ে হত্যায় যুবক আটক
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



লালমনিরহাটে সাবেক অধ্যক্ষকে কুপিয়ে হত্যায় যুবক আটক

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় আলমগীর হোসেন আবদুল্লাহ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার সাহেবডাংগা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আলমগীর হোসেন আবদুল্লাহ উপজেলার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া এলাকার মৃত আবদুল মতিনের ছেলে।

গত শুক্রবার (২০ জানুয়ারি) রাতে পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ায় নিজ বাসার গেটের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। তিনি পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবেদ আলীর ছোট ভাই। এ ঘটনায় শনিবার (২১ জারুয়ারি) মধ্যরাতে নিহতের ছেলে রিফাত হাসান বাদী হয়ে একজনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। এ মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুর ঘনিষ্ঠ বন্ধু।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৪৮   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ