সরিষাবাড়ীতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ডিভোর্সি নারীর ফাঁস দিয়ে আত্মহত্যা।

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ডিভোর্সি নারীর ফাঁস দিয়ে আত্মহত্যা।
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ডিভোর্সি নারীর ফাঁস দিয়ে আত্মহত্যা।

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সোনিয়া আক্তার (৩০) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তালাকপ্রাপ্ত এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার মধ্যরাতে পৌরসভার সামর্থ্য বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকালে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত নারী পৌরসভার ২নং ওয়ার্ডের সামর্থ্য গ্রামের জসিম শেখের মেয়ে। তার ১২বছর পূর্বে ঢাকা পোস্তগোলা সালাউদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার ডিভোর্স হয়। তারপর থেকেই সে বাপের বাড়িতে থাকেন। বাপের বাড়ি থাকা অবস্থায় পাশের বাড়ী আব্দুর রশিদের ছেলে ফরিদের সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে এবং এসম্পর্কের জের ধরেই সে পাঁচ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। এ অন্তঃসত্তাকে কেন্দ্র করেই গত রবিবার রাতে বসত ঘরের ধর্ণার সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিহত সোনিয়ার পরিবার ও স্থানীয়রা ধারণা করছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মহব্বত কবীর জানান, সোনিয়া আক্তার নামে এক ডিভোর্সি নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪৩   ৬৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ