বর্ষীয়ান কন্নড় অভিনেতা আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্ষীয়ান কন্নড় অভিনেতা আর নেই
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



বর্ষীয়ান কন্নড় অভিনেতা আর নেই

ভারতের কন্নড় সিনেমার বর্ষীয়ান অভিনেতা লক্ষ্মণ বেঙ্গালুরুর মুদালাপাল্যর নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার (২২ জানুয়ারি) থেকে শারীরিক অসুস্থতা অনুভব করেন এই অভিনেতা। এরপর অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইসিজি পরীক্ষা করে বাড়ি ফিরিয়ে আনা হয় সেই রাতেই।

বয়সের কারণে হৃদ্‌যন্ত্রের সমস্যা ছাড়াও আরও নানা শারীরিক জটিলতা ছিল লক্ষণের। সোমবার (২৩ জানুয়ারি) পরিবার ভক্তদের কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই অভিনেতা।

অভিনেতার মরদেহ তার নিজ বাড়িতেই রাখা হয়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অন্তিম দর্শনের জন্য। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকা শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছেন প্রয়াত অভিনেতার বাসভবনে।

দীর্ঘ ক্যারিয়ারে ২০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মূলত খল চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন লক্ষণ। রাজকুমার, বিষ্ণুবর্ধন, অম্বরিশ, রজনীকান্তের মতো শিল্পীর সঙ্গে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৫   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ