আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ২৪ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

শবে মেরাজ উপলক্ষে দেশের সব মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠানে এবং সামষ্টিক উদ্যোগে মহানবীর (সা.) মিরাজ সংক্রান্ত আলোচনা, মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

উল্লেখ্য, ১৪০০ বছরেরও আগে মানুষকে আলোর পথ দেখাতে পৃথিবীতে আগমন করেন বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)। চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন তিনি। নবুয়ত প্রাপ্তির একাদশ বছরে আরবি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ তায়ালার বিশেষ মেহমান হিসেবে ফেরেশতা জিবরাঈলের (আ.) সাথে আরশে আজিমে আরোহণ করেন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মুহম্মদ (সা.)।

তারপর থেকে মুসলমানদের কাছে রাতটি বরকতময় রাত হিসেবে পরিচিত। এই রাতে স্রষ্টার নৈকট্য লাভের জন্য মুসলমানরা ইবাদতে মশগুল থাকেন।

বাংলাদেশ সময়: ১৯:১৬:২০   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ