দুই জঙ্গি ও অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা

প্রথম পাতা » চট্টগ্রাম » দুই জঙ্গি ও অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



দুই জঙ্গি ও অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলি বিনিময়ের পর নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সামরিক শাখার প্রধান রনবীর ও বোমা বিশেষজ্ঞকে দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান মাসুদ ওরফে রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার ওরফে মৃধাসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, সোমবার (২৩ জানুয়ারি) সকালে অস্ত্র-গোলাবারুদসহ দুই জঙ্গীকে গ্রেপ্তারের ঘটনাস্থল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে পড়েছে। এ কারণে মঙ্গলবার সকালে র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:৪৭   ৫৭২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ