সীমান্ত হত্যা বন্ধে দুই দেশই আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্ত হত্যা বন্ধে দুই দেশই আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



সীমান্ত হত্যা বন্ধে দুই দেশই আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে আমাদের কথা ছিল তারা সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করবে না, তবুও করছে। তবে এক পর্যায়ে এটা বন্ধ করতে আমরা সক্ষম হব। কারণ সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত দুই দেশই আন্তরিক।

ভারত সরকার সব সময় বলে তারা সীমান্তে হত্যা বন্ধ করবে কিন্তু তারপরও হত্যার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন তিস্তার চর এলাকায় নদীপাড়ে রংপুর র‍্যাব-১৩ এর শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দেন আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল কামরুল হাসান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।

পরে চরাঞ্চলের গরীব ও শীতার্ত মানুষের মাঝে প্রায় ৬ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৬   ৪৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ