রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি)। মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণার বিষয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমাদের সাক্ষাৎকার সংক্ষিপ্ত ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি—বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশনে সভা করব। সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন।

এদিন দুপুর ২টায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন সিইসি। এসময় ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ফিরে বিকেল ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আইন অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ করতে হয়।

সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে—রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা প্রায় নিশ্চিত।

২০১৮ সালের ২৫ জানুয়ারি সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়। সেসময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ শেষ হবে।

এবার ২৩ জানুয়ারি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৪৩   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ