পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও ঠান্ডা অব্যাহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও ঠান্ডা অব্যাহত
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও ঠান্ডা অব্যাহত

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও হিম বাতাস অব্যাহত রয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে বাড়ছে নিম্নআয়ের মানুষের ভোগান্তি। জেলার মানুষের কাছে জীবন সংগ্রামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শীত।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দোকানদার আরিফ সরদার বলেন, ‘কুয়াশা না থাকলেও হিম বাতাস শীতকে বাড়িয়ে তুলছে। সকালে সূর্য উঁকি দিলেও কমছে না শীতের তীব্রতা।’

মহুয়া নামে এক শিক্ষার্থী বলেন, ‘ভোরে টিউশনিতে যেতে অনেক কষ্ট হয়ে যায়।’

শহরের পুরাতন ক্যাম্প এলাকার পান দোকানদার নবাব মোল্লা বলেন, ‘ঘন কুয়াশা আর শীতের কারণে চলাফেরা মুশকিল হয়ে পড়েছে। দোকানে বসে থাকা যায় না। শিরশির বাতাস করে। অতিরিক্ত কাপড়েও ঠান্ডা যাচ্ছে না।’

ব্যাটারিচালিত ভ্যানচালক নবী বলেন, ভোরে গাড়ি নিয়ে বের হইছি। এখন পর্যন্ত এক টাকাও কামাই (আয়) করতে পারি নাই। শীতের মধ্যে বসে আছি। আয়-রোজগার কমে গেছে। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করতে হচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে বলেন, গত কয়েকদিন থেকে জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। এদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কুয়াশা কমে এসেছে।

বাংলাদেশ সময়: ১১:২৫:২০   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: সাখাওয়াত
নারায়ণগঞ্জকে আবারও শিল্পের রোল মডেল করা হবে: মাহদী আমিন
রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী
​মা-ছেলের মানবেতর জীবন: সব কেড়ে নিল কালবৈশাখী
বিএনপি’র রাজনীতিকে যতবার বাধা দিয়েছে জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে - খৈয়ম
মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিষে আর নয় মৃত্যু: আস্তানা গুঁড়িয়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথ কাঁপাল আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ