যেখানেই যাই আমার মেয়েকে নিয়ে যাই: পড়শী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেখানেই যাই আমার মেয়েকে নিয়ে যাই: পড়শী
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



যেখানেই যাই আমার মেয়েকে নিয়ে যাই: পড়শী

বর্তমান সময়ের আলোচিত গায়িকা সাবরিনা পড়শী। শুধু গায়িকা বললে ভুল হবে। কেননা অভিনয়ও করছেন নিয়মিত। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘লাভ স্টেশন’।

পড়শী কথার প্রসঙ্গে একপর্যায়ে বলেন, তার এক মেয়ে রয়েছে। যেখানেই যান না কেন সেখানেই মেয়েকে নিয়ে যান। শত কাজের ব্যস্ততার মাঝেও খোঁজ রাখেন মেয়ের। আসলে এই মেয়ে হলো এক পোষ্য বিড়াল।

পড়শী একজন পশুপ্রেমী মানুষ। অসুস্থ অবস্থায় রেসকিউ করেছিলেন এই বিড়ালকে। এরপর ডাক্তারের কাছে নিয়ে যেয়ে চিকিৎসা করেছেন। তারপর থেকেই রয়েছে পড়শির কাছে।

পড়শি জানান, তার বিড়ালের নাম পুটু। শুটিং,কনসার্ট যেখানেই যান না কেন তিনি তার মেয়ে পুটুকে নিয়ে যান। আরও জানান পুটু ছাড়াও তার আরও এক বিড়াল রয়েছে সেই সঙ্গে রয়েছে তার চারটি কুকুর।

বেশ ব্যস্ত সময় পার করছেন পড়শী। আসছে ভালোবাসা দিবসে নিলয়ের সঙ্গে একটি নাটক আসবে। এ ছাড়া হাতে আরও বেশকিছু নাটক ও গানের কাজ রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৫৯   ৫০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ