যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » খুলনা » যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ অনন্যা ইসলাম (৪২) নামে এক নারী ইয়াবা পাচারকারীকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২৫ জানুয়ারি) ভোরে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অনন্যা ইসলাম মাগুরার সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক নারী মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে বাসযোগে যশোর আসছে। পরে র‍্যাবের একটি টিম যশোর মনিহার বাসস্ট্যান্ডের পেট্রল পাম্পের সামনে বাসটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় অনন্যা ইসলামের ভ্যানিটি ব্যাগ থেকে দুই হাজার ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অনন্যা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে যশোরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে জানায় র‌্যাব।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ আসামিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৪:০৫   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ