রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবে : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবে : বাণিজ্যমন্ত্রী
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবে : বাণিজ্যমন্ত্রী

রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারের বিষয়ে জেলা প্রশাসকরা (ডিসি) সতর্ক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আমার সেশনে ডিসিদের বলেছি, রমজান মাস সামনে। আপনারা সরকারের হাত। কেউ যেন সুযোগ নিতে না পারে, সেজন্য খেয়াল রাখবেন। শক্ত ব্যবস্থা নেবেন।

এ ছাড়া তাদেরকে ভোক্তাদের অধিকারের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

টিপু মুনশি বলেন, কোরবানির পশুর চামড়ার দাম পাওয়া যায় না। তাই সতর্ক থাকবেন। চামড়ার দাম নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়, সেজন্য ব্যবস্থা নেবেন।

এ সময় বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৭   ৪৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-কেক তৈরির অভিযোগ, কারখানা বন্ধের দাবি স্থানীয়দের
‎পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ