এনড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয় : জব্বার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয় : জব্বার
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



এনড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয় : জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এনড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক নয়।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তি‌নি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেছেন, এনড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ডের সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আইনের, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি একটি ব্যাখ্যা দিতে চাই, সেটি হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) বাধ্যতামূলক শব্দটি ব্যবহার করেছে। এই শব্দটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর।

তিনি বলেন, যেকোনো এনড্রয়েড ফোনে আপনি যেকোনো সফটওয়্যার রাখতে পারেন, আবার আনইনস্টলও করতে পারেন। আপনার ফোনে আপনি কোন সফটওয়্যার রাখবেন এসি একান্ত আপনার বিষয়। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই, এটি বাধ্যতামূলক নয়।

মন্ত্রী ব‌লেন, বাধ্যতামূলক বলা হয়েছে শুধু মাত্র উৎপাদক অথবা আমদানিকারকদের জন্য। কারণ তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য বিজয় সফটওয়্যারটি ফোনে ইনস্টল করে দেবেন। এর পর ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি করবে না, সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।

বাংলাদেশ সময়: ১৬:২১:২০   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ