চলতি বছর পবিত্র হজ পালন করবেন ২০ লাখ মুসল্লি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলতি বছর পবিত্র হজ পালন করবেন ২০ লাখ মুসল্লি
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



চলতি বছর পবিত্র হজ পালন করবেন ২০ লাখ মুসল্লি

চলতি বছর ২০ লাখ মুসল্লি পবিত্র হজ পালন কবেন। ইতোমধ্যেই হজযাত্রীদের বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) আলজেরিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন বলে সৌদি আরবের সংবাদ সংস্থা সৌদি গেজেট সূত্রে জানা যায়।

সূত্রে জানা যায়, করোনাভাইরাসের পূর্ব সময়ের মতো বড় পরিসরে পবিত্র হজ আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তাই ১৪৪৪ হিজরির পবিত্র হজে অংশগ্রহণকারী যাত্রীদের স্বাস্থ্য ও লজিস্টিক পরিষেবার জন্য সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে।

তাওফিক আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীর সংখ্যা ও বয়সের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এবারের হজে ২০ লাখ মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি চলছে। তা ছাড়া ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের যেকোনো স্থানে ভ্রমণ সুবিধার পাশাপাশি অন্য ভিসা নিয়েও ওমরাহ পালনের সুযোগ রয়েছে।

অনলাইনে ২৪ ঘণ্টার কম সময়ে ভিসা ইস্যু করা হচ্ছে, যার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে পবিত্র হজ পালন করেছেন ২৫ লাখের বেশি মুসল্লি। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে কঠোর বিধিনিষেধ অনুসরণ করে সৌদিতে বসবাসরত সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। এরপর ২০২২ সালে করোনাবিধি মেনে বিশ্বের ১০ লাখ লোক হজ পালনের সুযোগ পান। চলতি বছর ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৯   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
এসপির নেতৃত্বে জিমখানা-ঋষিপাড়ায় অভিযান, ৭ থানায় আটক ১০৩
সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের পাশে রয়েছে: পরিবেশ মন্ত্রী
জুলাই যোদ্ধাদের পাশে থাকায় ডিসি রায়হান কবিরকে সম্মাননা
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক : বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী
সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস
সংসদে ১০টি স্থায়ী কমিটি গঠিত
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ