খেলা শুরু হলে বিএনপির আন্দোলন ভেস্তে যাবে : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলা শুরু হলে বিএনপির আন্দোলন ভেস্তে যাবে : কাদের
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



খেলা শুরু হলে বিএনপির আন্দোলন ভেস্তে যাবে : কাদের

খেলা যখন শুরু হবে, তখন বিএনপির গণজোয়ারের নামে আন্দোলন ভেস্তে যাবে বলে মন্তব্য করছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন জিয়া। তার প্রমাণও আমাদের কাছে আছে, অথচ বিএনপি এখন বাকশাল নিয়ে কথা বলে।

তিনি বলেন, আমাদের আজকের কর্মসূচি পাল্টাপাল্টি নয়। এটা গণ-অভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তরজ্বালা?

কাদের বলেন, লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরেছেন মির্জা ফখরুল। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটা-কম্বল, সাত দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ।

তিনি আরও বলেন, খেলা এখনও শুরু করিনি। খেলা শুরু করলে কোথায় যাবেন? বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো। তাদের আন্দোলনের ঢেউ এসেছিল, এখন জোয়ার থেকে ভাটা নেমে গেছে।বিএনপি সোহরাওয়ার্দীতে আন্দোলন না করে গরুর হাটে আন্দোলন করেছে। তাদের গঠন করা জোট ভুয়া, জনগণ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৩৫   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ