বিএনপিকে দিয়ে দেশে গণ-অভ্যুত্থান সম্ভব না : কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিকে দিয়ে দেশে গণ-অভ্যুত্থান সম্ভব না : কামরুল ইসলাম
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



বিএনপিকে দিয়ে দেশে গণ-অভ্যুত্থান সম্ভব না : কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপিকে দিয়ে দেশে গণ-অভ্যুত্থান সম্ভব না। তাই আওয়ামী লীগকে গণ-অভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই তারা (বিএনপি) ষড়যন্ত্রের পথে হাঁটছে।

তিনি বলেন, যারা গণতন্ত্রের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, অথচ গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তাদের কোনো কর্মসূচি নেই। যেই গণ-অভ্যুত্থান দিবসের মাধ্যমে আমরা স্বাধীনতার পথে প্রবেশ করেছিলাম। সেই গণ-অভ্যুত্থান এবং ওই সময় শহীদ মতিউর, আসাদ, মকবুল ও উত্তমদের বিএনপি স্মরণ করে না।

কামরুল ইসলাম বলেন, এরা (বিএনপি) বলে ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বাইচান্স’, বাংলাদেশের থেকে পাকিস্তান ভালো ছিল। এরা বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এ দেশের অস্তিত্ব তারা স্বীকার করে না। তাই এরা গণ-অভ্যুত্থান দিবসকেও তারা স্বীকার করে না।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৪৯   ৩৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিয়ম পর্যালোচনায় সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠক
নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-কেক তৈরির অভিযোগ, কারখানা বন্ধের দাবি স্থানীয়দের
‎পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ