স্মার্ট সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী : মেয়র আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী : মেয়র আইভী
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



স্মার্ট সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী : মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রধানমন্ত্রী ডিজিটালের পরে স্মার্ট সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন। এর জন্য মানুষকেও স্মার্ট করতে হবে। উন্নয়নের জন্য সহযোগী সংস্থাগুলোর সহায়তা আমাদের প্রয়োজন। তাদের মাধ্যমেই নগরবাসীকে আরও বেশী সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব।

বুধবার (২৫ জানুয়ারি) সিটি করপোরেশনের নগর ভবনে শহরের উন্নয়ন এবং পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার, কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই সেক, নাসিক সিও শহীদুল ইসলাম, নগর পরিকল্পনাবিন মঈনুল ইসলাম প্রমুখ।

এ সময় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল আলোচনা সভায় সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হলে সন্তোষ প্রকাশ করেন ।

এরআগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনা এবং উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বেলা ১১ টার দিকে প্রতিনিধি দলটি শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার পরিদর্শন করেন। পরে শহরের শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল লেক, জিমখানা লেক পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিকল্পনাগুলো ভালো এবং সুদূর প্রসারিত। তবে দেশে বিদ্যমান নানান চ্যালঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। বিশ্ব ব্যাংক দেশের আর্থ সামাজিক উন্নয়নে সর্বদা আগ্রহী।’

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৬   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ