সংসদে ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



সংসদে ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস

জাতীয় সংসদে আজ ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয়েছে।
সরকারিভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের বিধান রেখে সংসদে ‘জাকাত ফান্ড অর্ডিন্যান্স, ১৯৮২’ বিলুপ্ত করে ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয়। এতে বলা হয়েছে, শরিয়াহ সম্মত খাত ব্যতীত অন্য কোনো খাতে জাকাতের অর্থ খরচ বা বিতরণ করা যাবে না।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাসের জন্য জাতীয় সংসদে তোলেন। এরপর এটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন।
বিলে বলা হয়েছে, এ আইনের অধীনে একটি জাকাত বোর্ড গঠন করা হবে। সরকার মনোনীত পাঁচজন ফকিহ বা আলেমসহ এ বোর্ড হবে ১৩ সদস্যের। ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রী হবেন বোর্ডের চেয়ারম্যান। জাকাত সংগ্রহ, বিতরণ, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরির ক্ষমতা বোর্ডের থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন, জাকাত বোর্ডের অনুমোদনক্রমে স্থানীয়ভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের জন্য কেন্দ্রীয়, সিটি কর্পোরেশন, বিভাগ, জেলা বা উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করা যাবে।
বিলে একটি জাকাত তহবিল গঠনের কথা বলা হয়েছে। দেশের মুসলিম জনগণের দেয়া জাকাতের টাকা, প্রবাসী মুসলিম নাগরিক, কোনো বিদেশি মুসলিম ব্যক্তি বা সংস্থায় জমা হওয়া জাকাতের টাকা এবং শরিয়াহ সম্মত অন্য কোনো উৎস থেকে পাওয়া জাকাতের টাকা দিয়ে এ তহবিল গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৫   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ