বাংলাদেশের অগ্রযাত্রা হলো একটি মহাসড়ক : মোস্তাফা জব্বার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের অগ্রযাত্রা হলো একটি মহাসড়ক : মোস্তাফা জব্বার
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩



বাংলাদেশের অগ্রযাত্রা হলো একটি মহাসড়ক : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে। এরপরই বাংলাদেশের রূপান্তরের যাত্রা শুরু হয়। আমাদের অগ্রযাত্রাটা হলো একটি মহাসড়ক। করোনাকালে বাংলাদেশ এক অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জন করেছে। ঘরে বসে অনলাইনে লেখাপড়া করা, ডাক্তার দেখানো, খাবার অর্ডার দেওয়া এমনকি কোরবানির সময় অনলাইনে সাড়ে চার লাখ গরু বিক্রি হয়েছে। আর্থিক লেনদেন করাও অনেক সহজ হয়ে গেছে। প্রযুক্তির এই বিকাশ সবার সামনে তুলে ধরতেই আজকের এ আয়োজন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ’৭৫ পরবর্তী সময়ে কম্পিউটারের জন্য সরকারের কোনো পৃষ্ঠপোষকতা লক্ষ্য করা যায়নি। ’৯২ সালে আমরা বিনামূল্যে সাবমেরিন কেবলের সন্ধান পেয়েছিলাম। কিন্তু তখনকার সরকার এই সাবমেরিন কেবলে যুক্ত হয়নি। এর বহুদিন পর ২০০৬ সালে আমরা সাবমেরিন কেবলে যুক্ত হতে পেরেছিলাম। আজকের এই স্মার্ট বাংলাদেশের বীজবপন করে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেছি।

তিনি বলেন, মেলায় ইনোভেশন জোন করা হয়েছে। যেখানে আমাদের ছেলেমেয়েরা তাদের ইনোভেটিভ কাজ প্রদর্শন করবে। এতে বোঝা যায়, বাংলাদেশ এখন আর পশ্চাৎপদ দেশ নয়। বাংলাদেশ এখন নিজেই উদ্ভাবন করতে পারে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো, প্রযুক্তির মাধ্যমে তারা যেন মেধা ও দক্ষতার বিকাশ ঘটায়।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৬   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু
ধনবাড়ী-মধুপুরের প্রতিটি উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ