জলবায়ু কর্মকান্ডে এফএও’র সহায়তা চাইলেন পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু কর্মকান্ডে এফএও’র সহায়তা চাইলেন পরিবেশমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩



জলবায়ু কর্মকান্ডে এফএও’র সহায়তা চাইলেন পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা চেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী দিনে খাদ্য ও কৃষি সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করবে। তিনি এসময় পরিবেশ সংরক্ষণমূলক কাজেও সহযোগিতা চান।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে এফএও প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন এবং তার দল মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব ডঃ ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (ইপিসি) মোঃ মিজানুর রহমান এনডিসি এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভার উপস্থিত ছিলেন।
পরিবেশমন্ত্রী বলেন, সরকার পরিবেশ, বন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পরিবেশবান্ধব উপায়ে মজুদকৃত ৫২৫ টন ডিডিটি কীটনাশক রপ্তানির জন্য বাংলাদেশ এফএও-এর সহায়তার প্রশংসা করে। তিনি আরও বলেন, প্যারিস চুক্তির অধীনে নির্গমন নিরীক্ষণের ক্ষমতা জোরদার করার জন্য এফএও’র সহায়তায় পরিবেশ অধিদপ্তরও কাজ করছে। এফএও’র সহায়তায় বিসিআরএল প্রকল্প আমাদের জলবায়ু স্থিতিস্থাপকতা এবং জীবিকা নির্বাহে ব্যাপকভাবে সাহায্য করবে।
বাংলাদেশে এফএও প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন বলেন, বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি শক্তিশালী কণ্ঠস্বর। বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। এফএও দুর্যোগ ব্যবস্থাপনা এবং আগাম সতর্কতা ব্যবস্থায় বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে চায়। এফএও কৃষি ও জলবায়ু পরিবর্তন কর্মের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য বাংলাদেশের সাথে উল্লেখযোগ্য আলোচনা চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৬   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ