বিদায়ী গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হেরে কান্নার বিদায় সানিয়ার

প্রথম পাতা » খেলাধুলা » বিদায়ী গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হেরে কান্নার বিদায় সানিয়ার
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



বিদায়ী গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হেরে কান্নার বিদায় সানিয়ার

চলতি মৌসুম শেষে টেনিস কোর্টকে বিদায়ের কথা আগেই জানিয়েছিলেন সানিয়া মির্জা। কিন্তু ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার পরেও হেরে নিজের কান্না ধরে রাখতে পারেননি ভারতীয় এই টেনিস তারকা।

শুক্রবার (২৭ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে ব্রাজিলের জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোস জুটির কাছে ৭-৬, ৬-২ সেটে হেরে বিদায় নিয়েছেন ভারতের সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি।

এদিন ম্যাচ পরবর্তী অনুষ্ঠানেও সানিয়ার চোখেমুখে হারের বিষণ্ণ চেহারা দেখা যায়। ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে গ্র্যান্ড স্ল্যাম হাতছাড়া করে কান্নায় ভেঙে পড়েন ৩৬ বছর বয়সী টেনিসের এ মহাতারকা।

এটিকে জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম বলে সকলকে ধন্যবাদ জানান সানিয়া। এ সময় সহযোদ্ধা রোহান বোপান্নাকে সেরা পার্টনার হিসেবে উল্লেখ করেন তিনি। টেনিস কোর্টে সানিয়া ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এর মধ্যে তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার। তবে ২০১৬ সালে সর্বশেষ ডাবলসে চ্যাম্পিয়ন হন এই ভারতীয়।

সানিয়ার পেশাদার টেনিস ক্যারিয়ার শুরু ২০০৩ সালে। এরপর টানা ১৯ বছর ধরে টেনিসের শীর্ষ পর্যায়ে খেলছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে জীবনের জুটি গড়া হায়দরাবাদি এই টেনিস সেনসেশন। এটিপি দ্বৈত র‍্যাঙ্কিংয়ে এক সময় বিশ্বসেরা টেনিস তারকা ছিলেন সানিয়া।

একক লড়াইয়েও কম ছিলেন না সানিয়া। ২০০৭ সালে র‍্যাঙ্কিংয়ের ক্যারিয়ার সেরা ২৭তম অবস্থানে এসেছিলেন তিনি। যা তাকে ভারতের ইতিহাসে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী নারী টেনিস খেলোয়াড়ের খেতাব এনে দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭:২১:২৮   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ