ডিএনসিসি-ডেট্রয়েট সিটি সমঝোতা সই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএনসিসি-ডেট্রয়েট সিটি সমঝোতা সই
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



ডিএনসিসি-ডেট্রয়েট সিটি সমঝোতা সই

যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ডেট্রয়েট সিটি হলে এই সমঝোতায় স্বাক্ষর করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও ডেট্রয়েটের মেয়র মাইক ই ডাগান।

এই চুক্তির আওতায় নগরের পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজসহ নগর উন্নয়নের সবগুলো সেক্টরে সহায়তা করবে ডেট্রয়েট। এর মাধ্যমে ঢাকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, এই চুক্তি আধুনিক ঢাকা গড়তে যেমন সহায়তা করবে তেমনই শুধু ডেট্রয়েটই নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে।

ডেট্রয়েট সিটির মেয়র ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবেন বলেও নিশ্চিত করেছেন ডিএনসিসি মেয়র।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৮   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ