শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ কর্মকর্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ কর্মকর্তা
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ কর্মকর্তা

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্য ৪৬০ কর্মকর্তা। শান্তিরক্ষা মিশনে মালি ও ডিআর কঙ্গোতে আগামী এক বছরের জন্য তারা প্রেষণে নিয়োগ পাচ্ছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এ তালিকায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শক, উপপরিদর্শক, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা আছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯) এমআইএনইউএসএমএ, মালি ও ডিআর কঙ্গোতে ৪৬০ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে পাঠানো হচ্ছে। এসব কর্মকর্তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতায়াত খরচসহ যাবতীয় ব্যয়ভার জাতিসংঘ বহন করবে। অন্যান্য শর্ত জাতিসংঘ থেকে পাওয়া নির্দেশাবলীর আলোকে (যদি থাকে) পরে নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১০:১৬   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ