ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক

ইরানের তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। শনিবার (২৮ জানুয়ারি) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খয় শহরে স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। তেহরানের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও নিশ্চিত করেছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে, এটি পশ্চিম আজারবাইজান প্রদেশের অধিকাংশ অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী পূর্ব আজারবাইজান প্রদেশে ভূতাত্ত্বিকর তাবরিজের আঞ্চলিক রাজধানীসহ বেশ কয়েকটি বড় শহরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছিল।’

ইরানের জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পকবলিত এলাকায় তাপমাত্রা অনেক স্থানেই শূন্যের নিচে, বেশ কয়েকটি স্থানে তুষারপাতও হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই কর্মকর্তা।

ভূতাত্ত্বিক অবস্থানের দিক থেকে ইরান বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল। ফলে দেশটিতে ভূমিকম্প প্রায় নৈমিত্তিক ঘটনা। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে ভূমিকম্পের সংখ্যা বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০:৫২:৩৩   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ