আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৬১. আর তাদের মধ্যে এমন কতিপয় লোক আছে, যারা নবীকে কষ্ট দেয় এবং বলে, ‘তিনি প্রত্যেক কথায় কর্ণপাত করে থাকেন।’ বলে দাওÑ ‘এ নবী তো কর্ণপাত করে থাকে সেই কথাতেই যা তোমাদের জন্য কল্যাণকরÑ সে আল্লাহর প্রতি ঈমান আনে, আর মুমিনদের বিশ্বাস করে, আর সে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য রহমতস্বরূপ। আর যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।

আল হাদিস
শোয়ার সময় তাকবীর ও তাসবীহ পাঠ করা
আলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু ‘আনহা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি চাকর চাইলে তিনি বললেন: ‘আমি কি তোমাদের দু’জনকে এমন জিনিস বলে দেব না, যা তোমাদের জন্য চাকরের চেয়েও উত্তম? তোমরা যখন বিছানায় শুতে যাবে অথবা শয্যা গ্রহণ করবে, তখন ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহান আল্লাহ্ এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ্ পড়বে। এটা তোমাদের জন্য চাকরের চেয়েও উত্তম।

বাংলাদেশ সময়: ০:০৩:৫৮   ৪৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ