উদ্বোধন হলো কসাইবাড়ী-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জি হুজুর সরণি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » উদ্বোধন হলো কসাইবাড়ী-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জি হুজুর সরণি’
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



উদ্বোধন হলো কসাইবাড়ী-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জি হুজুর সরণি’

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কসাইবাড়ী থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত উন্নয়নকৃত সড়কটির নামকরণ করেছে প্রখ্যাত আলেম ও সর্বজনশ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুরের নামে।

রবিবার (৭ ডিসেম্বর) কসাইবাড়ী রেলগেট এলাকায় নবনামকৃত ‘হাফেজ্জি হুজুর সরণি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের কল্যাণে আলেম-ওলামাদের দীর্ঘদিনের যে ভূমিকা, হাফেজ্জি হুজুর ছিলেন তার অগ্রদূত।
একসময় আলেম-ওলামারা শুধুমাত্র দ্বীনি শিক্ষা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলেম সমাজকে যুক্ত করেছেন।’

প্রশাসক আরো বলেন, ‘হাফেজ্জি হুজুর কোনো রাজনৈতিক দলের ব্যক্তি ছিলেন না; দেশের সব আলেম-ওলামার কাছেই তিনি সর্বজনশ্রদ্ধেয়। তার অবদান স্মরণ করেই সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।’

অনুষ্ঠানে প্রশাসক জানান, আজমপুর থেকে কলোনি পর্যন্ত উত্তর-দক্ষিণমুখী প্রধান সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের নামে নামকরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৫   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ